ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বাবুগঞ্জে ঘর পাচ্ছেন ৫৭ ভূমিহীন পরিবার

    বাবুগঞ্জে ঘর পাচ্ছেন ৫৭ ভূমিহীন পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী কতৃক মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে (২য় ধাপ) গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসন প্রেস ব্রিফং করেছেন। আগামী ২১ জুলাই আনুষ্ঠানিক ভাবে সারা দেশে গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । 

    সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন। 

    ইউএনও আমীনুল ইসলাম বলেন, ৩য় পর্যায়ে(২য় ধাপ) বাবুগঞ্জে ৫৭টি পরিবার ভূমি ও ঘর পাচ্ছেন। এই নিয়ে  উপজেলায় মোট ২৭৪ টি পরিবার আশ্রায়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন। এদের মধ্যে বেদে সম্প্রদায় ২১টি ঘর পাবে।  আমরা আরো ৪১টি ঘরের বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি। ভূমিহীন ও গৃহহীনদের উন্মুক্ত যাচাই বাছাই চলমান রয়েছে। আশা করি অচিরেই বাবুগঞ্জ উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত এই মহতী উদ্যোগের কারনে আজ আমরা সারা বিশ্বে প্রসংশা কুড়িয়েছি। প্রেস ব্রিফিং সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম, বিমান বন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহম্মেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংবাদিক শাহাব উদ্দিন বাচ্চু, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন,  মোহাম্মদ আলী, চ্যানেল আই এর ক্যামেরা পার্সন আরিফ হোসেন,  সাংবাদিক কেএম জিয়াউল হক, রোকন মিয়া, আল আমিন প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ