ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে বাসদের পথসভায় বাধা দেয়ার অভিযোগ

    বরিশালে বাসদের পথসভায় বাধা দেয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে খাল-রাস্তা সংস্কার ও পার্কিং স্ট্যান্ড নির্মাণের দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) পথসভায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে । সোমবার (১৮ জুলাই ) সকাল ১১ টায় নগরীর কাউনিয়া বিসিকের প্রধান ফটকের মুখে এ ঘটনা ঘটে। 

    বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বাধা দেয়ার বিষয়টি  নিশ্চিত করে বলেন, খাল-রাস্তা সংস্কার ও পার্কিং স্ট্যান্ড নির্মাণের দাবিতে মাসব্যাপী সমাজতান্ত্রিক দল-বাসদের কর্মসূচির অংশ হিসেবে নগরীর কাউনিয়ার বিসিক প্রধান ফটকের মুখে ও মড়কখোলায় পথসভার আয়োজন করা হয়।  

    বিসিকে পথসভার শুরুতে ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মিরা বাসদের ব্যানার নিয়ে কাড়াকাড়ি শুরু করে ও কর্মসূচি করতে বাধা প্রদান করে। এসময় তাদের সাথে  বাসদের কর্মীদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে এলাকাবাসী ও বাসদের কর্মীদের প্রতিরোধের মুখে পরাস্ত হয়ে স্থানত্যাগ করে তাঁরা। পরে বিসিক এবং মড়কখোলার পোলে পথসভা অনুষ্ঠিত হয়। 

    পথসভায় সভাপতিত্ব করেন বাসদ ১ নং ওয়ার্ড শাখার সংগঠক দুলাল মল্লিক। বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, বিসিক এলাকার ব্যাবসায়ী সুগন্ধা এলুমিনিয়াম কারখানার সত্বাধিকারী মোস্তাফিজুর রহমান, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক ১ নং ওয়ার্ড শাখার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট  জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলামপ্রমুখ।

    বক্তারা বলেন, বিসিকের রাস্তা গত চার বছরে একবারের জন্য ও সংস্কার হয়নি। রাস্তার মধ্যে বিশাল গর্ত হয়ে গেছে যাতে প্রায়ই গাড়ি উলটে যায়। বাসদ গত চার বছরে এই রাস্তা সংস্কারের দাবিতে অন্তত তিনবার  কর্মসূচি পালন করেছে। অপরদিকে মড়কখোলার খালপাড় সড়ক সংস্কার, খাল পুনরুদ্ধার ও পুনর্খননে ববরাদ্দকৃত অর্থ ব্যয় করে  অবিলম্বে সংস্কারের কাজ শুরু করার দাবি জানান বক্তারা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ