ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বিএমপি'র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    বিএমপি'র মাস্টার প্যারেড অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার বলেন, আমরা শৃঙ্খল বাহিনী, পোশাক আমাদের অহংকার। তাই ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনসাধারণের সহিত উত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। 

    সোমবার (১৮ জুলাই)  সকাল ৮ টায় বরিশাল পুলিশ লাইন্স মাস্টার প্যারেড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

    পুলিশ কমিশনার আরো বলেন, কোন সদস্যের শৃঙ্খলা পরিপন্থী  কাজ পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে  বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

    এ সময় বিএমপি'র শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ