ডিসিপ্লিন মেনে চলতে জিরো টলারেন্স নীতির নির্দেশ বিএমপি কমিশনারের

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জুলাই) সকাল ৯ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম।
সভার শুরুতেই সকল সদস্যদের কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা ও চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিনের উন্নতি সাধনে সকলের সাথে মতবিনিময় করে দিক-নির্দেশনা দেন। পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার আহবান রাখেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, মােহাম্মদ এনামুল হক প্রমূখ।
এসএমএইচ