শিশুদের অঙ্কিত ছবি বিক্রয়ের আড়াই লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান
.jpg)
বরিশালে চারুকলার শিশুদের অঙ্কিত ছবি বিক্রয়ের আড়াই লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের লক্ষ্যে বরিশালের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার রাত ৮টায় চারুকলা বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই টাকা হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চারুকলা বরিশাল এর প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী, গুনি চিত্রশিল্পী জগন্নাথ দে, চারুকলা বরিশাল এর সভাপতি আলতাফ হোসেন, সংস্কৃতি জন শুভঙ্কর চক্রবর্তী, চারুকলা সংগঠক সুশান্ত ঘোষসহ শিশুশিল্পীরা।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শিশুদের আঙ্কিত ১১ টি ছবি ৩০ হাজার টাকায় ক্রয় করেন। পরে জেলা প্রশাসক বরিশাল এর হাতে চারুকলা বরিশাল এর পক্ষ থেকে আড়াই লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
এএজে