ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বানারীপাড়ায় শারিরীক প্রতিবন্ধি বৃদ্ধের রগকাটা মরদেহ উদ্ধার

    বানারীপাড়ায় শারিরীক প্রতিবন্ধি বৃদ্ধের রগকাটা মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়া উপজেলায় শারিরীক প্রতিবন্ধি বৃদ্ধের রগকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের নাম  সৈয়দ আ. লতিফ (৬০)। তিনি বানারীপাড়ায় সলিয়াবাকপুর গ্রামের বাসিন্দা।

    রবিবার বিকাল ৩টার দিকে নিজ ঘরে খাট ও হুইল চেয়ারের ওপর তার দু’পায়ের রগকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া বরিশালের সিআইডির একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

    জানা গেছে, প্রায় ২০/২২ বছর পূর্বে গাছ থেকে পড়ে লতিফ মীর গুরুতর আহত হন। এক পর্যায়ে তার কোমড়সহ দুই পা অবশ হয়ে যায়। পক্ষাঘাতগস্থ হয়ে সেই থেকে তিনি হুইল চেয়ারে চলাফেরা করতেন। তার একমাত্র ছেলে ঢাকায় ও  তিন মেয়ে  বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে থাকায় তিনি অশীতিপর বৃদ্ধ বাবা-মা ও স্ত্রীর সঙ্গে বানারীপাড়ার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে থাকতেন। তার বাবাও স্ট্রোক করে শয্যাশায়ী।  ঘটনার সময় তার স্ত্রী বরিশাল শহরে ছিলেন।

    এ বিষয়ে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ বলেন, ২০ বছরের অধিক সময় ধরে পক্ষাঘাতগ্রস্থ লতিফ মীর শারিরীক অসুস্থতা ও অক্ষমতার কারনে হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশের পাশে ব্লেড  পাওয়া গেছে বলেও জানান তিনি। 

    স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিনের শারিরীক অসুস্থতার জন্য সাম্প্রতিক সময়ে সৈয়দ আ.লতিফ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ধারণা করা হচ্ছে হতাশা থেকে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। 

    এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর হচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ