ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • জমি দখলে নিতে গুলি বর্ষণ, বানারীপাড়া উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ করাগারে

    জমি দখলে নিতে গুলি বর্ষণ, বানারীপাড়া উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ করাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের ওপর গুলি বর্ষণের ঘটনায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    রোববার (১৭ জুলাই) সকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বানারীপাড়া আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক সুমাইয়া রিজভী মৌরি।

    বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনদদজীবী সৈয়দ ওবায়দুল্লাহ্ সাজু। তিনি জানান, ৩০৭ ধারায় গুলি বর্ষণ করে হত্যা চেষ্টার অভিযোগে আসামী ফারুক হোসেন সরদারকে কারাগারে পাঠান আদালত।

    মামলার বরাত দিয়ে তিনি জানান, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আব্দুর রশিদ সরদার ও প্রতিবেশী ইউনুস হাওলাদারের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদের মৃত্যর পরে উত্তরাধিকার সূত্রে আব্দুর রশিদ সরদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদারের পরিবারের সাথে ইউনুস হাওলাদারের ছেলে কাঞ্চন হাওলাদারের পরিবারের বিরোধ অব্যাহত থাকে।

    ১ জুলাই (শুক্রবার) বিকেলে ফারুক হোসেন সরদার তিন ভাইকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে সীমানা পিলার দিতে গেলে কাঞ্চন হাওলাদার তার পরিবারসহ বাধা দেয়। এসময়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদার তার পিস্তল দিয়ে প্রতিপক্ষের ওপর গুলি বর্ষণ করেন।

    কাঞ্চন হাওলাদারের ভাই আজিজ হাওলাদার ফারুক সরদারকে ধাক্কা দিলে গুলি তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মাসুম নামে একজন প্রানে রক্ষা পান। এই ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

    ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গেলেও মামলা নেয়নি। পরে ৬ জুলাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে ফারুক হোসেন সরদারসহ ৬জনকে আসামী করে বরিশাল আদালতে মামলা দেন। মামলায় আজ রোববার (১৭ জুলাই) আদালতে জামিন আবেদন করলে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদারের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ