আওয়ামী লীগ নেতা সবুর খান সবুজের ইন্তেকাল, শোক প্রকাশ

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ও জেলা বাস- মিনিবাস- মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর সবুর খান সবুজ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৬ জুলাই) রাত ১ টা ১০ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তারই ভাগিনা আলামিন সোহাগ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভাগিনা আলামিন সোহাগ জানান,শনিবার (১৬ জুলাই) রাত পৌনে ১ টার দিকে আব্দুর সবুর খান সবুজ (মামা) নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আজ রোববার বাদ আসর রুপাতলী আদর্শ সড়ক সংলগ্ন নিজ বাসভবনের সামনে এই আ’লীগ নেতার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে আওয়ামী লীগ নেতা আব্দুর সবুজ খান সবুজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক(মন্ত্রী),আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়া ২৫ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম রনি শোকপ্রকাশ করেছেন।’
এইচকেআর