ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • দক্ষিণাঞ্চলের নদীর পানি বিপৎসীমার ওপরে

    দক্ষিণাঞ্চলের নদীর পানি বিপৎসীমার ওপরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমা ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ছে।

    শুক্রবারের চেয়ে শনিবার (১৭ জুলাই) কয়েকটি নদীর পানির উচ্চতা কমেছে, আবার কয়েকটি নদীর পানির উচ্চতা বেড়েছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেইজ রিডার কার্যালয়।

    পাউবো সূত্রে জানা গেছে, কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার প্রবাহিত হয়েছিল বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে। শুক্রবার ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ তা বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়েছে।

    এছাড়া দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার এবং তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমা ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবারের চেয়ে ১০ ও ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত
    হচ্ছে।

    অপরদিকে ঝালকাঠির বিষখালী নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার এর থেকে তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এছাড়া বরগুনায় বিষখালি নদীর পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার, পাথরঘাটায় বিষখালি নদীর পানি ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    পিরোজপুরে বলেশ্বর নদীর পানি শুক্রবার বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার তা বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়েছে এবং উমেদপুরের কচা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপ সহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, বর্ষা মৌসুমে বিভাগের মোট ২৩টি নদ-নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ