ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • আগৈলঝাড়ায় মনসা মন্দির পরিদর্শনে ভিয়েতনামের রাষ্ট্রদূত

    আগৈলঝাড়ায় মনসা মন্দির পরিদর্শনে ভিয়েতনামের রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধ্যযুগের মনসামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা, বাংলা সাহিত্যের অমর কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মনসা মন্দির পরির্দশন করেছেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন ও তার সহধর্মীনি ভিয়েত চিয়েন।

    শনিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে মনসা মন্দিরে ভিয়েতনামের রাষ্ট্রদূত এলে মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    এ সময় তিনি মনসা মন্দির আঙিনা ও নাট মন্দির পরিদর্শন করেন এবং তিনি পরিদর্শন বইতে তার মন্তব্য লিপিবদ্ধ করেন। পরিদর্শন করে এমন ইতিহাস বিজড়িত স্থান দেখে তিনি অভিভূত হন।

    রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাস গুপ্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন, নবো গ্রুপের এমডি সৈয়দ মোস্তাফিজুর রহমান, আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দুলাল দাশ গুপ্ত, গৈলা বাজার কীর্ত্তণ ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ