ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • প্রেমে ব্যর্থ ও মাকে মারধর, গায়ে আগুন দেয়া কলেজ ছাত্রের মৃত্যু 

    প্রেমে ব্যর্থ ও মাকে মারধর, গায়ে আগুন দেয়া কলেজ ছাত্রের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমে ব্যর্থ ও নিজের মাকে মারধরের অনুশোচনায় গায়ে আগুন গিয়ে আত্মহত্যার চেষ্টাকারী কলেজ ছাত্র ইমাম হোসেন মারা গেছেন। শনিবার বিকেলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইমাম হোসেনের ময়নাতদন্ত শেষে লাশ দাফন সম্পন্ন হয়েছে।


    নিহত ইমাম হোসেন (২২) বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম হোসনাবাদ গ্রামে সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেন বেপারীর ছেলে। সে হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজের ছাত্র ছিলো। 

    বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি নিজের শরীরে আগুন দিয়ে ওই ছাত্র মারা গেছেন। এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি আসলে কি কারনে গায়ে আগুন দিলো ওই ছাত্র।

    সরিকল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন বেপারী জানান, আমরা জেনেছি ঢাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল ইমামের। তবে সেই মেয়ের পারিবারিক অবস্থা ভালো হওয়ায় তার পরিবার ইমামকে মেনে নেয়নি। ওদিকে ইমাম নিজের পরিবারেও প্রেমের সর্ম্পক মানিয়ে নিতে পারেননি। এ নিয়ে মায়ের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে দুইদিন মাকে মারধর করে মাথা ফাটিয়ে দেন। ওর মা গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি।

    এই অনুশোচনায় শুক্রবার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মূমূর্ষ অবস্থায় ঢাকায় নেওয়ার পথে শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ