ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • হিজলায় খালের পানির স্রোতে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

    হিজলায় খালের পানির স্রোতে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলা উপজেলায় খালের পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। শনিবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে শিশু কন্যা ফাতেমা বেগমের (৪) মরদেহ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিসের লিডার হুমায়ুন কবির জানিয়েছেন। ফাতেমা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনী ভাঙ্গা গ্রামের মঞ্জু খানের মেয়ে। 

     লিডার হুমায়ুন জানান, ফাতেমা নিখোঁজ হওয়ার পর হিজলা ফায়ার সার্ভিসের সদস্যরা খালে অভিযান চালায়। কিন্তু তারা ফাতেমার সন্ধান পায়নি। পরে শনিবার সকালে তারা গিয়ে আবার খালে তল্লাশি চলান। দুই ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে অন্তত এক কি.মি. দুরে নয়া ভাঙ্গুলী নদীর প্রবেশ মুখ থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

    ফাতেমার বাবা মঞ্জু খান জানান, অন্যান্য শিশুদের সঙ্গে বেলা ১২টার দিকে খালে গোসল করতে যায় ফাতেমা। এ সময় খালের পানির স্রোতে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি হুমায়ুন কবির আরও জানিয়েছেন, বর্তমানে বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নে অবস্থান করছেন। ইউনিয়নের বাইশারী-লবনসারা খালের পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ শিশু কন্যা মুনার (৭) সন্ধানে তল্লাশি করছেন। মুনা বাইশারী এলাকার মো. মামুনের মেয়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ