উজিরপুরে শাপলা সংগঠন সভাপতির আ.লীগে যোগদান

বরিশালের উজিরপুরে শাপলা সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাপলা সংগঠনের সদস্যরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপিত করেছে।
এ উপলক্ষে ১৫ জুলাই সন্ধ্যায় বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ঈদগাঁহ মার্কেট রিফাত প্লাজায় আলোচনা সভায় শাপলা সংগঠনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক , আমেরিকা প্রবাসী মো. কবির হাসান মৃধার সভাপতিত্বে ও শাপলা সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মো. ইউনুস।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস,এম জামাল হোসেন, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্নবাসনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শাজাহান সরদার, উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক শেখ লকিতুল্লাহ, বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম সরদার, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মাষ্টার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, সাবেক কাউন্সিলর বাবুল হোসেন, ইউপি সদস্য মো. সুমন, মাইনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জাকারিয়াসহ সংগঠনের সদস্যগন ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া আলোচনা সভার পূর্বক্ষনে শাপলা সংগঠনের সভাপতি সাবেক ছাত্রদল নেতা আমেরিকা প্রবাসী মো. কবির হোসেন মৃধা আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করলে তাকে বরণ করে নেয় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । দোয়া মোনাজাত পরিচালনা করেন বরিশাল জেলা ওলামালীগের সদস্য মাওঃ মো. আবুবকর সেলিম।
এইচকেআর