বাবুগঞ্জে গাঁজাসহ দুই মাদকারবারি গ্রেপ্তার

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখার অভিযানে বাহেরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকার আব্দর রাজ্জাক আকনের ছেলে শাহাদাৎ হোসেন(২৭) ও মৃত হাছান আলী হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার (২৪)।
শনিবার এঘটনায় জেলা গোয়েন্দা শাখার এস আই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪।
এজাহার সূত্রে জানাযায়, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা গোয়েন্দা শাখার এস আই কাজী ওবায়দুল কবির গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী এলাকায় অভিযান চালায়। এসময় বাহেরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ইউনুস হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ইউনুস হাওলাদারের বক্তব্য অনুযায়ী অভিযান চালিয়ে বিক্রয়ের জন্য গাঁজা সরবরাহকারী শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুই আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এইচকেআর