ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ডিবিসির সাংবাদিকের মৃত্যু নিয়ে ডিবির তথ্য

    ডিবিসির সাংবাদিকের মৃত্যু নিয়ে ডিবির তথ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সাংবাদিক আব্দুল বারীর মৃত্যু নিয়ে নতুন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।   

    ডিবি জানিয়েছে, ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল বারীর খুনে কেউ জড়িত নন। তিনি নিজেই আত্মহত্যা করেছেন।

    শনিবার আব্দুল বারী খুনের মামলার তদন্ত শেষে ডিবির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান সাংবাদিকদের বলেন, মানসিক অবসাদ থেকে নিজের গলা কেটে নিজেই আত্মহত্যা করেছেন আব্দুল বারী। নিহত আব্দুল বারীর মরদেহ উদ্ধারের সময়ে পাশে থাকা একটি ছুরি উদ্ধার করা হয়। পরে মামলার তদন্ত করতে গিয়ে প্রাপ্ত বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, একটি দোকান থেকে নিহত বারী নিজেই ছুরি কিনেছেন। তিনি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছেন। পরে গুলশানে গিয়ে আত্মহত্যা করেছেন। 

    প্রোডিউসার আব্দুল বারীর মরদেহ উদ্ধারের ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. আব্দুল আলীম। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগকে। লাশ উদ্ধারের এক মাস আট দিনের মাথায় এ তথ্য জানাল গোয়েন্দা পুলিশ। 

    প্রসঙ্গত, গত ৭ জুন রাত ৮টা ৪৯ মিনিটে মহাখালীর ভাড়া বাসা থেকে বের হন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল বারী। এরপর আর বাসায় ফেরেননি তিনি। 

    বুধবার (৮ জুন) সকালে আবদুল বারীর মরদেহ উদ্ধার করে গুলশান থানার পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ