ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সাংবাদিক ফিরদাউস সোহাগের প্রচেষ্টায় নতুন জীবন পেলেন ১২ নাবিক

    সাংবাদিক ফিরদাউস সোহাগের প্রচেষ্টায় নতুন জীবন পেলেন ১২ নাবিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একজন সাংবাদিক শুধুমাত্র সংবাদের পেছনেই ছোটেন না, বিপদগ্রস্ত মানুষের পাশেও দাঁড়ান। এমন আরও একটি উদাহরণ সৃষ্টি করেছেন সাংবাদিক ইউনিয়ন বরিশাল এবং বরিশাল টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ। তাঁর প্রচেষ্টায় ঘূর্ণিঝড়ের কবলে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাথরবোঝাই লাইটার জাহাজের ১২ নাবিক নতুন জীবন ফিরে পেয়েছেন।

    সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগের মাধ্যমে তথ্য পেয়েই বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার বঙ্গোপসাগর থেকে ওই ১২ নাবিককে অক্ষ্ত অবস্থায় উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে।

    জানা গেছে, ‘গত ২৫ মে রাতে চট্টগ্রাম বন্দর থেকে ভাঙা পাথর নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু লাইটার জাহাজ এমভি সানভ্যালি-৪। পথিমধ্যে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যায় ওই জাহাজটি। পরে জাহাজটিতে আটকা পড়া নাবিকরা সাহায্যের আকুতি জানান। এমন খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।

    জানা গেছে, ‘জাহাজটি ডুবির খবর আসে বরিশালে কর্মরত সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ এর কাছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে তিনি তার ঢাকা অফিসে যোগাযোগ করেন এবং আটকা পড়া নাবিকদের উদ্ধারে সহযোগিতা চান। পরে সময় টেলিভিশনের ঢাকা অফিস থেকে দুর্ঘটনার বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে।

    এ খবর জানা মাত্রই বুধবার সকালে আটকা পরা নাবিকদের উদ্ধারে অভিযান শুরু করে বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টার। বুধবার সকাল থেকে বঙ্গোপসাগর এলাকায় টানা কয়েক ঘণ্টা অভিযানের পরে ডুবে যাওয়া জাহাজের নাবিকদের সন্ধান পান তাঁরা।

    পরে জাহাজের ১২ নাবিককে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যান বিমান বাহিনীর সদস্যরা। সেখানে হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসার ব্যবস্থাও করেছেন তাঁরা।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ