ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই

    বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশ‍ালের সর্বস্তরের মানুষের প্রিয় মুখ, বিশিষ্ট দন্ত চিকিৎসক, প্রথিতযশা সমাজসেবক ও মানবাধিকার কর্মী আলহাজ ডা. সৈয়দ হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। 

    সোমবার (২৫ মে) রাতে নিজ বাসায় হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পরলে পরিবারের সদস্যরা তাকে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

    মৃত্যুকালে তিনি ৩ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং দীর্ঘদিনের সহকর্মী রেখে গেছেন। তাদের ভিতরে তাঁর দুই ছেলে চিকিৎসক ও বড় ছেলে পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করেন। 

    পারিবারিক সূত্র জানায়, ডা. সৈয়দ হাবিবুর রহমান বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে বরিশালের চিকিৎসক সমাজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

    এদিকে ডা. সৈয়দ হাবিবুর রহমানের মুত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সদস্যরা। এক শোক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছন। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। 

    উল্লেখ্য, চিকিৎসা সেবাকে কেবল পেশা নয়, বরং ব্রত হিসেবে নিয়েছিলেন ডা. সৈয়দ হাবিবুর রহমান। তিনি শুধু একজন দক্ষ দন্ত চিকিৎসকই ছিলেন না, বরং মানবতার সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বহু অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছেন। একজন নিবেদিতপ্রাণ মানবাধিকার কর্মী হিসেবে সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ডেন্টাল বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান, বরিশাল স্বাস্থ্য রক্ষা কমিটির সভাপতি এবং ‘বাংলাদেশ মানবাধিকার জোট’ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে দ্রুতই জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ