ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • গৌরনদীতে পাজেরোর ধাক্কায় আহত ভ্যানচালকের মৃত্যু

    গৌরনদীতে পাজেরোর ধাক্কায় আহত ভ্যানচালকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলায় পাজেরোর ধাক্কায় আহত ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) তিনি মারা যান বলে তার ছেলে রিয়াদ মোল্লা জানিয়েছেন।

    নিহত ভ্যানচালক মো. আব্দুল মালেক মোল্লা (৬০) গৌরনদীর কাছেমাবাদ এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।

    মালেক মোল্লার ছেলে রিয়াদ মোল্লা জানান, তার বাবা বৃহস্পতিবার সকালে মাহিলারা বাজার থেকে সবজি নিয়ে আগৈলঝাড়ার যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলারা ইউনিয়ন পরিষদের সামনে একটি পাজেরো পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়।

    এতে সবজি বোঝাই ভ্যানসহ মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন মালেক মোল্লা।

    আহত মালেক মোল্লাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

    গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মো. বেল্লাল হোসেন জানান, দুর্ঘটনার বিষয়টি কেউ জানায়নি। শুক্রবার লাশ আসার পর খবর পেয়েছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ