ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • নোয়াখালী সড়ক দুর্ঘটনায় নিহত ২

    নোয়াখালী সড়ক দুর্ঘটনায় নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ দুটি ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

    নিহতরা হলেন, শিব্বির আহমেদ (২৫) উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের জিগাতলা গ্রামের মাওলানা আজিজুর রহমানের ছেলে এবং আবুল হোসেন (৫৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। শিব্বির লক্ষীপুর জেলার টুংচুর মাদ্রাসার কামিলের শিক্ষার্থী ছিল।

    চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, আজ বুধবার  দুপুর আড়াইটার দিকে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সোনা চাকা বাজার সংলগ্ন সড়কে বালুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিব্বির আহমেদ (২৫) গুরুত্বর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওসি আরো জানায়,স্থানীয়রা পিকআপ ভ্যানটি আটক করলে পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।  

    এদিকে আজ দুপুর ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজারের সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো এক সিএনজি আরোহী কুলসুম (২৫) আহত হয়।

    নিহত আবুল হোসেন (৫৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। 

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন,আজ বুধবার  দুপুর ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজারের সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে আবুল হোসেন গুরুত্বর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সুধারামা থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ