প্রবাসী আবুল কালাম আজাদের ইন্তেকাল

বরিশাল নগরীর ফকিরবাড়ি রোড ‘আরাডেইল’ নিবাসী সৌদি আরবের ধীমা কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজার আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত সোয়া ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুম আবুল কালাম আজাদ নগরীর ফকিরবাড়ি রোড নিবাসী মরহুম দেলোয়ার হোসেন ও হোসনেয়ারা বেগম এর ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা, মেয়ে জামাতা এবং বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বাদ জোহর নগরীর ফকিরবাড়ি জামে মসজিদের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নগরীর মুসলিম গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ‘আবুল কালাম আজাদ দীর্ঘ ২৫ বছর সৌদি আরব ছিলেন।
সেখানকার ধীমা কনস্ট্রাকশন কোম্পানি নামক একটি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবার এবং আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়ে তারা মরহুমের বাড়িতে ছুটে যান। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।
এএজে