গৌরনদীতে নুরুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদীতে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা যুগান্তর স্বজন সমাবেশ ও স্থানীয় প্রতিনিধির আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয় বুধবার সকালে যুগান্তরের গৌরনদী প্রতিনিধি ও স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা মো. আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, সভাপতি বদরুজ্জামান খান সবুজ, সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ^াস, গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ কেএম সাইয়েদ মাহমুদ, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি আব্দুস সালেক মামুন, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, মোশারফ হোসেন, স্বজন সমাবেশের নারী নেত্রী জান্নাতুল ফেরদাউস জান্নাত।
শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এএজে