ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বাবুগঞ্জে জাতীয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

    বাবুগঞ্জে জাতীয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু (কাবাডি) খেলা। মঙ্গলবার বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকার যুব সমাজের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে সহাস্রাধিক দর্শক সমাগম হয়। এদের মধ্যে নারী দর্শকদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। 

    খেলায় অংশগ্রহণ করেন ওই এলাকার বিবাহীত একাদশ ও অবিবাহিত একাদশ ১১ জন করে খেলোয়াড়। উদ্বোধক হিসেবে ফিতা কেটে খেলার উদ্বোধন করেন দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মশিউর রহমান। 
    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।  

    পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সুজন ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আবু সুফিয়ান হাওলাদার, আওয়ামীলীগ নেতা  আজিজুল ইসলাম বাবুল, প্রভাষক মোঃ সেলিম ফকির, ব্যবসায়ী রফিকুল ইসলাম, ইউপি সদস্য মজিবুর রহমান প্রমুখ। খেলায় বিবাহিত একাদশকে হারিয়ে অবিবাহিত একাদশ বিজয়ী হয়।

    খেলার আয়োজকরা বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাকে ফিরিয়ে আনতে ও মানুষকে আনন্দ দিতে আমাদের এই আয়োজন। এ ছাড়াও যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এ আয়োজন। আগামীতে সহযোগিতা পেলে আরো বড় পরিসরে আয়োজন করা সম্ভব হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ