ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • চাপ নেই বিমানে-বাসে, যাত্রী সংকটে যাত্রা স্থগিত তিন লঞ্চের

    চাপ নেই বিমানে-বাসে, যাত্রী সংকটে যাত্রা স্থগিত তিন লঞ্চের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহা’র সরকারি ছুটি শেষ। প্রথম কর্মদিবসও অতিবাহিত হয়েছে। কিন্তু ছুটি শেষের দিন বা প্রথম কর্মদিবসের দিনও বরিশাল থেকে ফিরতি পথে যাত্রীদের চাপ নেই নৌ, সড়ক ও আকাশ পথে। ভোগান্তি ছাড়াই মানুষ ধারাবাহিকভাবে কর্মস্থলে ফিরছে বিধায় যাতায়াতের কোন পরিবহনে অতিরিক্ত চাপ পড়েনি বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে যাত্রী সংকটে তিনটি লঞ্চ তাদের যাত্রা স্থগিত করেছে।

    সরকারি নির্দেশনা মোতাবেক ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষ হয়েছে সোমবার (১১ জুলাই)। ওইদিনও বরিশাল থেকে ঢাকা রুটে উল্লেখযোগ্য চাপ লক্ষ্য করা যায়নি। আজ মঙ্গলবার (১২ জুলাই) বরিশাল নদী বন্দর, বিমানবন্দর ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে একই চিত্র দেখা গেছে।

    বরিশাল জেলা বাস মালিক গ্রæপের সভাপতি গোলাম মাসরেক বাবলু বলেন, দক্ষিণাঞ্চলে সড়ক পথে এবারের ঈদযাত্রায় কোন চাপ পড়েনি। প্রতি বছর যেভাবে চাপ পড়ে সেভাবে কোন চাপ আজকে পর্যন্ত দেখছি না। তবে যতগুলো বাস যাচ্ছে তার কোন বাসই খালি যাচ্ছে না। বিগত বছর অনেক বাসে দাড়িয়ে বা ছাদে বসেও যাত্রীদের যেতে হয়েছে। কিন্তু এ বছর সেই চিত্র দেখছি না।

    তিনি বলেন, পদ্মা সেতুর সুফল মানুষ পেতে শুরু করেছে। তার কারন সেতুর জন্য রাত-দিন বিরতিহীনভাবে গাড়ি চলাচল করেছে। যাতে করে একটি নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতে হয়নি, ভিড়ও বাড়েনি।

    বিআরটিসি বরিশাল ডিপোর ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ছুটি শেষ হলেও কোন ধরনের যাত্রীর চাপ আমরা লক্ষ্য করছি না। আজ মঙ্গলবার তুলনামূলক আরো চাপ কম। আমরা ধারণা করছি, আগামী শুক্র-শনিবার নাগাদ চাপ বাড়তে পারে।

    যাত্রী সংকটের আরো করুণ চিত্র বরিশাল নদী বন্দরে। স্পেশাল সার্ভিসে সিডিউলে মোট ১১ টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইতোমধ্যে যাত্রী না হওয়ায় তিনটি লঞ্চ তাদের যাত্রা স্থগিত করেছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডবিøউটিএ বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন। তিনি জানান, মোট ১১টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলে তিনটি লঞ্চ পন্টুন থেকে সরিয়ে নিয়েছে। মালিকপক্ষ আমাদের জানিয়েছেন যাত্রী সংকটের কারনে তারা ঢাকা যাবেন না।

    এই কর্মকর্তা বলেন, এমভি পারাবত-১০, কীর্তনখোলা ১০ ও সুরভী-৮ তাদের যাত্রা স্থগিত করেছে। এছাড়া বাকি ৮টি লঞ্চ পারাবত ১১, পারাবত ১২, সুন্দরবন ১০, এ্যাডভেঞ্জার ৯, সুরভী ৭, মানামী, কুয়াকাটা ২ ও প্রিন্স আওলাদ ১০ যাত্রী নিয়ে ঢাকায় যাবে।

    কবির হোসেন বলেন, বিগত দিনে যে পরিমানের ভিড় হতো তার কোন নমুনাই নেই। স্বাভাবিক যেভাবে যাত্রী হয় তেমনই ভিড়। ঈদের কোন প্রভাবই নেই নৌ-রুটে। পদ্মা সেতু হয়ে যাওয়ায় যাত্রী কমে গেছে লঞ্চে।

    বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক আবদুর রহিম তালুকদার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং নভোএয়ার এয়ারলাইন্স বরিশাল থেকে যাত্রী নিয়ে অন্য সময়ের মতই ঢাকায় যাচ্ছে। বাড়তি কোন ফ্লাইট কোন বিমান সংস্থা যুক্ত করেছে বলে জানা নেই। তিনি বলেন, এবারের ঈদ যাত্রা দক্ষিণাঞ্চলের সকলের জন্যই শান্তিপূর্ণ ছিল।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ