ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • গৌরনদীতে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    গৌরনদীতে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে বরিশালের গৌরনদীতে বিনোদন কেন্দ্রে দর্শনার্ধীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠছে। 

    বিনোদন কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সের ভ্রমণপিপাসু লোকের সমাগম ঘটেছে। স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে ঈদুল আজহার ছুটিতে নারীর টানে বাড়িতে ফেরা বিভিন্ন জেলা ও উপজেলার মানুষদের কাছে বিনোদনের নতুন খোরাক জুগিয়েছে। 

    গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের প্রত্যান্ত কটকস্থল এলাকায় প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমির মতো সাজানো অপূর্ব সব নৈশর্গিক দৃশ্যে ঘেরা বিনোদনমূলক ফারিহা গার্ডেন এন্ড রির্সোস সেন্টার এবং বাটাজোর ইউনিয়নের বাটাজোর শাহী-৯৯ পার্কসহ কয়েকটি বিনোদন কেন্দ্রে ঈদুল আজহার ছুটিতে পদ্মা সেতু নতুন মাত্রায় যোগ হওয়ায় রাজধানীসহ জেলা শহর ও বিভিন্ন উপজেলার ভ্রমণপিপাসুরা সপরিবারে ছুটে আসেন প্রকৃতির ছোঁয়া পেতে।

    বিনোদন কেন্দ্রে গুলোতে আনন্দ উল্লাস করে ভেসে বেড়াচ্ছেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের দর্শনার্থীরা।এখানে ঈদুল আজহার ছুটি উপভোগ করতে উচ্ছ¡াসের কোনো কমতি ছিল না দর্শনার্থীদের। শিশু-কিশোরদের সঙ্গে বাবা-মা বা আত্মীয়স্বজন ঈদের আনন্দ উদ্যাপন করতে বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছিলেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ