ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • শেবাচিম হাসপাতালে ৫ দিনে ৭০জন রোগীর মৃত্যু 

    শেবাচিম হাসপাতালে ৫ দিনে ৭০জন রোগীর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় ঈদের আগে-পরের ৫ দিন ২৩ জন নবজাতকসহ ৭০ জন রোগীর মৃত্যু হয়েছে। 

    এর মধ্যে ঈদের সরকারি বন্ধের ৩ দিন ২ শিশু ও ১১ নবজাতকসহ ৩৭ জনের মৃত্যু হয়েছে। ঈদের বন্ধে ডাক্তার না থাকায় চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে স্বেচ্ছায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩৮৩ জন এবং পালিয়েছে ৫ জন রোগী। 

    হাসপাতালের পরিচালক কার্যালয়ের ভর্তি রেজিস্ট্রার থেকে জানা যায়, গত ৭ জুলাই শের-ই বাংলা মেডিকেলে নতুন ৩শ ৫১ জন রোগী ভর্তি হয়। এদিন চিকিৎসায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১শ ৫১ জন রোগী। স্বেচ্ছায় ছাড়পত্র নিয়েছেন ৩২ জন। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে গেছেন ৩৮ জন। পালিয়ে গেছে ৩ জন। চিকিৎসাধীন ছিলো ১ হাজার ৭৩ জন রোগী। ওইদিন ৪ নবজাতক এবং ৩ জন শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। 

    ৮ জুলাই ২শ ৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২শ ২৫ জন রোগী। যথাযথ চিকিৎসা না পেয়ে স্বেচ্ছায় ছাড়পত্র নিয়েছেন ৮৩ জন রোগী। অন্য হাসপাতালে গেছেন ২৯ জন এবং পালিয়েছে ১৩ জন রোগী। চিকিৎসাধীন ছিলো ১ হাজার ৪৩ জন রোগী। এদিন ৮ জন নবজাতকসহ ১৫ জন রোগীর মৃত্যু হয়েছে। 

    ঈদের সরকারি বন্ধের প্রথম দিন ৯ জুলাই ৩শ ৪৬ জন রোগী ভর্তি হয়। ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ২শ ৪৫ জন। স্বেচ্ছায় ছাড়পত্র নিয়েছেন ১শ ১৬ জন। অন্য হাসপাতালে গেছেন ২১ জন। চিকিৎসাধীন ছিলো ১ হাজার ১২ জন রোগী। ওইদিন ৫ নবজাতক এবং ২ শিশুসহ ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। 

    ঈদের দিন ১০ জুলাই নতুন ৩শ ৫ জন রোগী ভর্তি হয়। ছাড়পত্র নেয় ১শ ৩৭ জন রোগী। স্বেচ্ছায় ছাড়পত্র নেয় ১শ ৬২ জন। অন্য হাসপাতালে যায় ২৩ জন এবং পালিয়ে যায় ২ জন রোগী। ঈদের দিন ২ নবজাতকসহ ৬ জন রোগীর মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। 

    ঈদের পরদিন ১১ জুলাই ৪শ ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। ছাড়পত্র নেয় ১শ ৬৫ জন। স্বেচ্ছায় ছাড়পত্র নেয় ১শ ৫ জন। অন্য হাসপাতালে যায় ৩১ জন এবং পালিয়ে যায় ৩ জন রোগী। এ দিন চিকিৎসাধীন অবস্থায় ৪ নবজাতকসহ ১৪ জন রোগীর মৃত্যু হয়েছে। 

    হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মনিরুজ্জামান জানান, হাসপাতালে গড় মৃত্যুর হার স্বাভাবিক আছে। ঈদের বন্ধে মেডিসিন, সার্জারী, গাইনী ও প্রসুতি, শিশু বিভাগ এবং জরুরী বিভাগসহ পুরো হাসপাতাল হিন্দু ধর্মাবলম্বী চিকিৎকদের দিয়ে সচল রাখা হয়েছে। কোথাও কোন সমস্যা হয়নি। তিনি জানান, হাসপাতালে চিকিৎসকের মোট ২শ ২৫টি পদের বিপরীতে ১শ ৪৭ জন পদায়ন আছে। ঈদের স্বাভাবিক বন্ধে তেমন কেউ ছুটি নেয়নি। সব কিছু স্বাভাবিকভাবে চলেছে বলে তিনি দাবি করেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ