ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • ট্রলার চালিয়ে সপরিবারে কীর্তনখোলা ভ্রমণে মেয়র সাদিক

    ট্রলার চালিয়ে সপরিবারে কীর্তনখোলা ভ্রমণে মেয়র সাদিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজে ট্রলার চালিয়ে কীর্তনখোলায় ঘুরলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তার সঙ্গে মেয়র পত্নী লিপি আবদুল্লাহ ও ছোট ছেলে আরশান আবদুল্লাহ ছিলেন। 

    সোমবার (১১ জুলাই) বিকেলে বরিশালের কীর্তনখোলা নদীতে নিজে ট্রলার চালিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর দৃশ্য মেয়রের নিজস্ব ফেসবুক পেইজে লাইভে দেখা যায়।

    লাইভে দেখা যায়—মেয়র পরিবার নিয়ে নগরীর বিনোদন কেন্দ্র কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন ত্রিশ গোডাউন এলাকা থেকে একটি ট্রলারে উঠেন। পরে ট্রলারটি নিজে চালিয়ে কীর্তনখোলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। সেসময় কীর্তনখোলা নদীর বরিশালের অপর প্রান্ত চরকাউয়া এলাকায় নিজেদের পরিত্যক্ত ইটভাটা সন্তানকে ঘুরে দেখান। 

    পরে ট্রলারের মাঝি মেয়রকে পেয়ে চাঁদমারি খেয়া ঘাটের ইজারাদার কর্তৃক ট্রলার প্রতি ৩০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি জানান। 

    মেয়র ট্রলার মাঝির অসহায়ত্বের কথা শুনে সঙ্গে সঙ্গে চাঁদমারি খেয়াঘাটের ইজারাদার কর্তৃক ট্রলার প্রতি অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

    সেসময় মেয়র বলেন, অনেক আগে থেকেই সকল খেয়াঘাটের টোল ইজারা মুক্ত করা হয়েছে। শুধুমাত্র যাত্রীরা খেয়া পারাপারের ভাড়া দিবে। কোনো খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। কারো টাকা লাগলে আমি দেব।

    পরে মেয়র ট্রলার চালিয়ে কীর্তনখোলা নদীর উপর নির্মিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া সেতু) এলাকা ঘুরে দেখেন। ট্রলারে ভ্রমণের ওই সময়ে নদীতে ভ্রমণপিপাসুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    এর আগে, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর কালিবাড়ী রোডস্থ বাসভবন থেকে একটি মোটরসাইকলে স্ত্রীকে নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে ত্রিশ গোডাউন নদীর তীরে গিয়ে থামেন। সেখানে নগরবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তাদের সাথে সেলফি তোলেন। পরে সেখান থেকে ট্রলার নিয়ে কীর্তনখোলায় ঘুরে বেড়ান।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ