ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে ছাগলের চামড়া ছুঁয়েও দেখছেন না আড়তদাররা

    বরিশালে ছাগলের চামড়া ছুঁয়েও দেখছেন না আড়তদাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরুর চামড়া বাকিতে নিলেও ছাগলেরটা ছুঁয়েও দেখছেন না আড়তদাররা। একে কঠিন বিপাকে পড়েছেন মৌসুমি বিক্রেতারা।

    রোববার (১০ জুলাই) কোরবানির পর ছাগলের চামড়া না নেওয়ার কারণ হিসেবে আড়তদাররা বলছেন, আকারে ছোট হওয়া ও সরকার নির্ধারিত মূল্য থেকে চামড়া প্রতি খরচ বেশি হওয়ায় তাদের কোনো আগ্রহ নেই।

    নগরের হাটখোলা মরিচা পট্টির আড়তদার আলহাজ্ব মো. বাচ্চু মিয়া বলেন, ছাগলের একটি চামড়ার পেছনে তিনকেজি লবণ প্রয়োজন। এতে খরচ হচ্ছে ৩০ টাকা। এর সঙ্গে শ্রমিক ও পরিবহন খরচ মিলিয়ে মোট ৬০ টাকা খরচ হয়। সে হিসেবে ছাগলের চামড়ায় সরকার নির্ধারিত পরিমাপে খরচ বেশি পড়ে যায়। তাই কেউ ছাগলের চামড়া নিতে চান না। আগে ২২৫ টাকা দিয়েও চামড়া কিনতেন বলেও জানান তিনি।

    বিক্রি করতে না পেরে ছাগলের চামড়া নিয়ে আড়ৎ থেকে ফিরে যাচ্ছিলেন জামাল। তিনি বলেন, সদর উপজেলার চরকাউয়া থেকে কিছু গরু-ছাগলের চামড়া নিয়ে এসেছি। কিন্তু আড়তদাররা গরুর চামড়া রাখলেও ছাগলেরটা রাখছে না। এসব চামড়া তারা রাখবেন না। তাই ফেরত যাচ্ছি।

    নগরের পদ্মাবতী এলাকার আড়তদার মিজানুর রহমান বলেন, ট্যানারি মালিকদের আচরণের কারণেই গত কয়েকবছর ধরে ছাগলের চামড়া স্থানীয়ভাবে কেউ নিচ্ছেন না। ট্যানারি মালিকরা নিলে ও ন্যায্য মূল্য দিলে আমাদের সংগ্রহ করতে সমস্যা নেই।

    তিনি আরও জানান, অনেকেই ছাগলের চামড়া নিয়ে এসেছিলেন, কিন্তু আমরা রাখিনি। তাই কয়েকজন মৌসুমি ব্যবসায়ী চামড়া ফেলে গেছেন।

    এ ব্যাপারে বরিশাল চামড়া ব্যবসায়ী সমিতির কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ