ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • গরুর রশি হাত থেকে ছুটে গিয়ে দন্ত চিকিৎসকের মৃত্যু 

    গরুর রশি হাত থেকে ছুটে গিয়ে দন্ত চিকিৎসকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে কুরবানীর গরু সামলাতে গিয়ে দূর্ঘটনাবসত স্থানীয় এক দন্ত চিকিৎসক এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬টায় উপজেলার রহমতপুর বাজারের স্বর্নপট্টি সুমন জুয়েলার্স দোকান সংলগ্ন। নিহত দন্ত চিকিৎসক জাহাঙ্গীর হোসেন মাধবপাশা ইউনিয়নের  পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ রহমতপুর বাজারে দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন।


    প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত জাহাঙ্গীর হোসেন সহ কয়েকজন খুব সকালে রহমতপুর বাজারের রিপন বনিক এর থেকে ক্রয় করা গরু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তখন উম্মাদ গরুটি এলোমেলো দৌড়াতে থাকে। গরুর রশি নিয়ে তিনিও দৌড়াতে থাকে।  এক পর্যায় গরুর রশি তার হাত থেকে ছুটে যায়। এসময় তিনি নিজের ভারসম্য হারিয়ে রাস্তার পাশে থাকা সিমানা পিলারের উপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের- ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    নিহত জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ হোসেন বলেন, কুরবানীর জন্য আগে ক্রয় করে রাখা গরুটি বাবার সাথে আমরা সকালে আনতে যাই। গরুটি দৌড় দিলে সবাই রশি ছেড়ে দিলেও বাবা রশি ধরে দৌড়াতে থাকে। এক পর্যায়ে বাবা ভারসাম্য হারিয়ে রাস্তার পাশের সিমানা পিলারে উপর পরে যায়। 

    নিহত জাহাঙ্গীর হোসেন এর মরদেহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানাগেছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ