ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • ‍ঈদের নামাজ শেষে বরিশালে পশু কোরবানি শুরু

    ‍ঈদের নামাজ শেষে বরিশালে পশু কোরবানি শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্মীয় ভাব-গাম্ভীর্যে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানেরা ত্যাগের মহিমায় নামাজের পর পরই পশু কোরবানি শুরু করেছেন।

    হজরত ইবরাহিমের (আ.) দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে রোববার এ ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে। ‘আল্লাহু আকবার. আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ’ তাকবির ধ্বনি দিতে দিতে ঈদ জামাতে হাজির হন মুসল্লিরা।  নামাজের পর মোনাজাতে দেশ-জাতি তথা বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা হয়।  

    রোববার সকাল ৭টায় ঈদের নামাজ শেষ করে নগরবাসী পশু কোরবানি শুরু করছেন।

    বরিশালের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,  ঈদের নামাজ শেষ করেই পশু জবাই দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। মসজিদের ইমাম-মোয়াজ্জেন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা পশু জবাইয়ে অংশ নিচ্ছেন। প্রতিবেশীরা একে অপরের গরু জবাই দিতে সহযোগিতা করছেন। বাড়ির সামনের রাস্তায়, গাড়ির গ্যারেজ এবং কেউ কেউ খোলা মাঠে পশু কোরবানি দিচ্ছেন।

    তবে অনেকেই পরেছেন কসাই সংকট নিয়ে। কোরবানী ‍উপলক্ষে প্রতিবছরই কসাই সংকট দেখা যায়। ‍এবছরও ‍একজন পেশাদার কসাই সাথে কিছু লোক নিয়ে গুরু বানানো শুরু করে। 

    অনেকে ‍আবার সকালে কসাই না পেয়ে অপেক্ষা করছেন কখন কসাই পাবেন ‍আর গরু কোরবানী করবেন। 

    এদিকে ঈদুল আজহায় কোরবানির পশু জবাইয়ের জন্য নগরের ৩০টি ওয়ার্ডের ১৪২টি স্থান নির্ধারণ করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। একই সঙ্গে কোরবানির পশুর বর্জ্য ৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ