ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে ৩২ জন করোনায় আক্রান্ত 

    বরিশালে ৩২ জন করোনায় আক্রান্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনা শনাক্তের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। রবিবার মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৩২ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮৭.৫ ভাগ। গত মধ্য এপ্রিলের পর এই প্রথম করোনা শনাক্তের হার ৮৭.৫ ভাগ ছুঁয়েছে। 

    এর আগে আরটি পিসিআর ল্যাবে গত শনিবার করোনা শনাক্তের হার ছিল ৩৮.৯৭ ভাগ, শুক্রবার ৩৮.৭৭ ভাগ, বৃহস্পতিবার ২৮.৫৭ ভাগ, বুধবার ৩১.৫৭ ভাগ, মঙ্গলবার ২০.৯৬ ভাগ, সোমবার ২৫ ভাগ এবং গত রবিবার শনাক্তের হার ছিল ৫০ ভাগ।

    এদিকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে। গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৭ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে কোনো রোগী ভর্তি হয়নি। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে তিনজন রোগী বাড়ি ফিরেছেন। রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল চারজন রোগী।

    ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এখন পর্যন্ত সেখানে ৭ হাজার ৬৯০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে ৬ হাজার ২১১ জন বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪৩৯ জনের করোনা ছিল পজিটিভ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ