ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    বরিশালে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ জুলাই) দুপুর ১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বরিশাল সদর নৌ-থানা পুলিশ।

    সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান  বলেন, অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের জানান। খবর পেয়ে নৌ-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    তিনি বলেন, অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর হবে। তার পরনে কালো রঙের শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ