ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • চার ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিষ্কারের ঘোষণা মেয়র সাদিকের

    চার ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিষ্কারের ঘোষণা মেয়র সাদিকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেছেন বরিশালে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় তিনি ঈদুল আযহায় বরিশাল শহরের কোরবানির বর্জ্য ৪ ঘণ্টার মধ্যে পরিষ্কারের ঘোষণা দেন।

     
    শনিবার (০৯ জুলাই) বিকেল ৪ টায় বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন তিনি। এ সময় বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
     
    ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে মেয়র সাদিক আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, বরিশাল নগরবাসী যাতে ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় করতে পারেন, সেই আয়োজন আমরা সম্পন্ন করেছি। ঈদের প্রধান ঈদ জামাতের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে চলেছে। এর মাধ্যমে আমরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করছি। যাতে করে নগরবাসী ঈদগাহে এসে ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারেন।
     
    এছাড়া আমাদের সিটি করপোরেশনের যত পরিছন্নতাকর্মী আছে সবাই কাল কাজ করবে। মাত্র ৪ ঘণ্টার মধ্যে পুরো শহর আমরা পরিষ্কার করবো আশা করি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ