ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • মুলাদীতে তিন কেজি গাঁজাসহ আটক ২

    মুলাদীতে তিন কেজি গাঁজাসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদীতে তিন কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মুলাদী সিনেমা হলের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তাঁদের আটক করেন।

    আটক ব্যক্তিরা হলেন গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার প্রশান্ত বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস এবং মনিরাম সিংহের ছেলে পলাশ সিংহ। 

    এদের মধ্যে পলাশ সিংহ শারীরিক প্রতিবন্ধী (বেঁটে)। তাঁরা দুজনই মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় মাদক আইনে মামলা করেছেন। শনিবার সকালে আটককৃতদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।

    পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) সনজিব জোয়ার্দার জানান, শুক্রবার মুলাদী থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ সদস্যরা সিনেমা হলের সামনে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে প্রদীপ ও পলাশ মোটরসাইকেলে করে সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁরা গোয়েন্দা ও থানা-পুলিশ দেখে মোটরসাইকেল দুই পুলিশ সদস্যের গায়ের ওপর উঠিয়ে দেন। পরে সন্দেহবশত তল্লাশি করে তাঁদের কাছে তিন কেজি গাঁজা পাওয়া গেছে।

    মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, ‘গাঁজাসহ আটককৃত দুজনের নামে মামলা হয়েছে। শনিবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ