ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

    দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সৎ দুলাভাইয়ের ছুরিকাঘাতে রাসিক মিয়া (২৯) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাই নাইজুল হক, সৎবোন ও সৎমাকে গ্রেফতার করেছে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন।


    অভিযুক্ত নাইজুল হক ছাতক উপজেলার খারাই গ্রামের জমসিদ আলীর ছেলে এবং মৃত রাসিক মিয়া দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন পূর্ব পাগলা ইউপির দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার দ্বিতীয় স্ত্রী ও তৃতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। গত সোমবার (৫ এপ্রিল) বিকেল ৪টায় দ্বিতীয় স্ত্রীর ছেলে রাসিক মিয়া ও তৃতীয় স্ত্রীর মেয়ে ছামিনা বেগমদের মধ্যে সম্পত্তির বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় ছামিনা বেগমের স্বামী নাইজুল হক ধারালো চুরি দিয়ে তার শ্যালক রাসিক মিয়ার পেঠে আঘাতে করলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক আশপাশ লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে রাসিক আলী মারা যান।

    খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক দেবাশীষ দেব অভিযান চালিয়ে নাইজুল হকসহ তাার শাশুড়ি নুরুল নেছা, স্ত্রী ছামিনা বেগম ও শ্যালিকা রিনা বেগমকে আটক করেন।

    এ ঘটনায় রাসিক মিয়ার ছোটভাই নাছির মিয়া বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।


    দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক ও তদন্তকারী অফিসার দেবাশীষ দেব জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে আদালতে চালান দেয়া হয়েছে। তদন্ত অব্যাহত আছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ