ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • জামিনে এসে সাবেক ইউপি সচিবকে পিটিয়ে আহত

    জামিনে এসে সাবেক ইউপি সচিবকে পিটিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার জামিন এসেই আসামিরা এলাকায় প্রভাব বিস্তারের জন্য মাহতাব হোসেন (৬০) নামের সাবেক ইউপি সচিবকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে।

    গুরুত্বর আহত মাহতাব হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আহত মাহতাব হোসেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সচিব ও জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা।

    হামলার শিকার সাবেক ইউপি সচিব মাহতাব হোসেন জানান, যুবলীগ নেতা সলিল গুহ পিন্টুকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামী রাসেল রাঢ়ী, করিম তালুকদারসহ তাদের সহযোগিরা আদালত থেকে জামিন এসে এলাকায় প্রভাববিস্তারের জন্য মোটরসাইকেল মহরা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে মাহিলাড়া বাসস্ট্যান্ড থেকে ১০/১৫টি মোটরসাইকেলে ২৫/৩০ জন ব্যক্তি মহরা নিয়ে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়ির সামনে দিয়ে হাপানিয়া গ্রাম পর্যন্ত আসে।

    এসময় ওই মহরার সামনে দিয়ে বাড়িতে যাওয়ার সময় পূর্ব বেজহার গ্রামের মৃত আনোয়ার হোসেন রাঢ়ীর ছেলে রাসেল রাঢ়ী ও রাশেদ রাঢ়ীর নেতৃত্বে করিম তালুকদার, আসাদুজ্জামান অপুসহ ১০/১৫ জনে তাকে (সাবেক ইউপি সচিব মাহতাব হোসেন) পিটিয়ে গুরুত্বর আহত করে। তিনি আরও জানান, আমাকে উদ্ধার করতে এসে একজন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে শুনেছি।

    গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

    তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহর জেষ্ঠপুত্র ও মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ভাই সলিল গুহ পিন্টু এবং ইউপি সদস্য জসিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখমের ঘটনায় একই হামলাকারীদের বিরুদ্ধে পৃথকভাবে দুটি মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় আসামীরা গ্রেফতার হলে সাবেক ইউপি সচিবের ওপর হামলার ঘটনাটি হতোনা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ