ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে ৫ হাজার পরিবারে চলছে ঈদ উদযাপন

    বরিশালে ৫ হাজার পরিবারে চলছে ঈদ উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী প্রায় ৫ হাজার পরিবার আজ (শনিবার) ঈদুল আজহা উদযাপন করছেন। এজন্য প্রায় অর্ধশতাধিক মসজিদে সকাল ৮টা এবং সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
     
    শনিবার (৯ জুলাই) সৌদির সঙ্গে মিল রেখে সকালে তারা ঈদুল আজহার নামাজ আদায় করেন।

    বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, সকাল ৮টায় তারা ঈদের নামাজ আদায় করেছেন। এতে ইমামতি করেন মাওলানা আবু জাফর। 

    এছাড়াও ২৬ নম্বর ওয়ার্ডে প্রায় ১ হাজার পরিবার আজ ঈদ পালন করছে। পাশাপাশি নগরীর ২২ নম্বর ওয়ার্ড ও দপদপিয়া এলাকারও পাঁচশতাধিক পরিবার ঈদ উদযাপন করছে বলে জানান কালু।

    নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজিবাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন বলেন, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার আজ ঈদ পালন করছে।

    তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় হাজিবাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা দেলোয়ার হোসেন। এছাড়াও নগরীসহ জেলার ৫০টি মসজিদে চন্দনাইশ দরবারের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেছে বলে জানান আমির হোসেন।

    জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা গ্রামের আব্দুর রশীদ শিকদার স্মৃতি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, এ গ্ৰামে চন্দনাইশ দরবার শরীফের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে। তাছাড়া খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের একহাজারের বেশি পরিবারে আজ ঈদ উদযাপন করছে।

    অপরদিকে জেলার হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামেও চন্দনাইশ দরবারের প্রায় দুই হাজার অনুসারী রয়েছেন। তারা আজ আগাম ঈদ উদযাপন করছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ