ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • কাল বরিশালে ঈদ পালন করবে ৫ হাজার পরিবার

    কাল বরিশালে ঈদ পালন করবে ৫ হাজার পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৫ হাজার পরিবার কাল (শনিবার) ঈদুল আজহা উদযাপন করবেন। এজন্য প্রায় অর্ধশতাধিক মসজিদে ঈদুল আজহার জামাতের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মসজিদগুলোতে শনিবার সকাল ৮টা এবং সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

    শনিবার যারা ঈদ উদযাপন করবেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে তাল মিলিয়ে তারা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ যাবতীয় ধর্মীয় আচার পালন করেন।
    বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজিবাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার শনিবার ঈদ পালন করবেন।

    তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় হাজিবাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা দেলোয়ার হোসেন।

    আমীর হোসেন আরও বলেন, শনিবার তাদের ওয়ার্ডের যেসব পরিবার ঈদ পালন করবেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। বরিশাল নগরীসহ জেলার ৫০টি মসজিদে চন্দনাইশ দরবারের অনুসারীরা শনিবার ঈদের নামাজ পড়াবেন বলে জানান আমির হোসেন।

    ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, তারা শনিবার সকাল ৮টায় ঈদের নামাজ পড়বেন। চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে ঈদের নামাজে ইমামতি করবেন মাওলানা আবু জাফর।

    ২৬ নম্বর ওয়ার্ডেও শনিবার ঈদপালন করবেন প্রায় ১ হাজার পরিবার। নগরীর ২২ নম্বর ওয়ার্ড ও দপদপিয়া এলাকারও পাঁচশতাধিক পরিবার শনিবার ঈদের নামাজ পড়ে ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন মমিন উদ্দিন কালু।

    জেলার বাবুগঞ্জ উপজেলায় চন্দনাইশ দরবার শরীফের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে বলে জানিয়েছেন উপজেলার খানপুরা গ্রামের আব্দুর রশীদ শিকদার স্মৃতি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

    তিনি জানান, বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের একহাজারের বেশি পরিবারে শনিবার ঈদ উদযাপিত হবে।

    চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারী মমিন উদ্দিন কালু, আমীর হোসেন ও নজরম্নল ইসলাম শুক্রবার সমকালকে বলেন, জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের চন্দনাইশ দরবারের প্রায় দুই হাজার অনুসারী রয়েছেন। তারা শনিবার ঈদুল আযহা উদযাপন করবেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ