ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • উজিরপুরে বিএনপির ৪ নেতার পদত্যাগ

    উজিরপুরে বিএনপির ৪ নেতার পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর থানা ও পৌর বিএনপির ৪ জন নেতা দল থেকে পদত্যাগ করেছেন। জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টুর স্বেচ্ছাচারিতার কারণে শুক্রবার তারা পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে। 

    এরা হলেন উজিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান ও সাংগঠনিক সম্পাদক এইচএম আসাদুজ্জামান বাদশা এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিছ বালী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান। 

    তারা বলেন, শুক্রবার সকালে চার জনের পদত্যাগ পত্র জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু এবং জেলা (দক্ষিন) বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু বরাবর পাঠানো হয়েছে। 
    তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোন পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ