ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • এমপি মমতাজকে নিয়ে ছাত্রলীগ নেতার আপত্তিকর বক্তব্য, শোকজ

    এমপি মমতাজকে নিয়ে ছাত্রলীগ নেতার আপত্তিকর বক্তব্য, শোকজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জের ছাত্রলীগ নেতা মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। 

    তাকে এ বিষয়ে কারণ দর্শনের নোটিশ দিয়েছে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। 

    মো. হাবিবুর রহমান বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

    অভিযোগ রয়েছে, মো. হাবিবুর রহমান কয়েকদিন ধরে এমপি মমতাজ বেগমকে নিয়ে ফেসবুকে অশালীন বক্তব্য প্রদান করে আসছেন। বিষয়টি উপজেলা ছাত্রলীগের নজরে আসে। গত বৃহস্পতিবার মো. হাবিবুর রহমানকে ৭ দিনের মধ্যে কেন বহিষ্কার করা হবে না তার কারণ দর্শনের নোটিশ দেয় উপজেলা ছাত্রলীগ। 

    বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাত্রলীগের ভাবমূর্তি খর্ব হয়েছে। ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কেন এ ধরনে কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি তা তার নিকট জানতে চাওয়া হয়েছে। যথাযথ কারণ না দেখাতে পারলে তাকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ