ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

    গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় আব্দুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

    শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকায় অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।

    নিহত আব্দুর রহমান বরগুনা জেলার তালতলী উপজেলার স্লুইজগেট এলাকার মোকছেদ জমাদ্দারের ছেলে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, মাদারীপুর থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলেন আব্দুর রহমান। পথে অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুর রহমান গুরুতর আহত হন।

    খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

    তিনি আরও জানান, মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ