সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে সদস্যদের মাঝে পবিত্র ঈদ - উল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১২ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, প্রেস ক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য এম মোফাজ্জেল, ইত্তেফাক বরিশালের ব্যুরো প্রধান শাহীন হাফিজ, ডা. আল আমিন, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নেছার জমাদ্দার, সাধারণ সম্পাদক মাছুম, যুগ্ম সাধারন সম্পাদক সাহিন, সহ সভাপতি মোস্তফা, কোষাধক্ষ আহমেদ রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রসাশক জসীম উদ্দীন হায়দার বলেন, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের যে সকল সদস্য অসুস্থ আছে তাদের জন্য চিকিৎসা সহয়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি সন্তানদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। আমি আপনাদের পাশে আছি, থাকবো। এসময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
পরে পবিত্র ঈদ - উল আযহা উপলক্ষে সকল সদস্যদের গরুর মাংস,চাল ও হিন্দুদের মুরগী বিতরণ করা হয়।
এইচকেআর