বিসিসি মেয়র’র শোক

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল মহানগর ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফারুক হুমায়ুন আজ সকালে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডে তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন।
এইচকেআর