ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কাটার মামলায় ১২ আসামির জামিন

    স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কাটার মামলায় ১২ আসামির জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় ১২ জন আসামিকে জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার তারা আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের আবেদন মঞ্জুর করে জামিন প্রদান করেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তনের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় এজাহারনামিয় ১২ জন আসামি বৃহস্পতিবার বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেন্দীগঞ্জ আমলী আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। এসময় বিচারক শারমিন সুলতানা সুমি তাদের আবেদন গ্রহণ এবং জামিন মঞ্জুর করেছেন।

    এর আগে গত চার জুলাই দিবাগত রাত ৮টার দিকে মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তার এবং দলীয় পদ নিয়ে বিরোধের জের ধরে পাতারহাট বন্দর গরুর হাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাতুল চৌধুরীর দুই হাতের রগ কর্তন করা হয়। রাতুল মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার জগলুল হায়দার চৌধুরীর ছেলে।

    এই ঘটনায় কৃষকলীগের সাধারণ সম্পাদক এইচ এম নোমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত আসামি রাজিব জমাদ্দারকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেন্দিগঞ্জ আমলী আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

    এছাড়া বৃহস্পতিবার ওই মামলায় এজাহারভুক্ত ১২ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। মামলা থেকে জামিন পাওয়া মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় গুহ বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। তার পরেও আমাকে হয়রানির উদ্দেশ্যে আসামি করা হয়েছে। কেননা যিনি মামলাটি করেছেন তিনি ভিকটিম রাতুলের আত্মীয়ও নন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ