ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • ঈদে আলোকসজ্জা না করার অনুরোধ মেয়র সাদিক আব্দুল্লাহ’র

    ঈদে আলোকসজ্জা না করার অনুরোধ মেয়র সাদিক আব্দুল্লাহ’র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরবের পদ্মা সেতুর শুভ উদ্বোধণে বরিশাল নগরীর গড়িয়ার পাড় ধেকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ব্রীজ পর্যন্ত সড়ক প্রসস্ত করণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাইপাস সড়ক র্নিমাণের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

     বৃহস্পতিবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। 

    এসময় উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম আজাদ রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাকর্মী, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর , সাংবাদিক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    সভাপতির বক্তব্যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, দয়া করে এবারের ঈদে কেউ আলোকসজ্জা করবেন না। প্রধানমন্ত্রীও ইতিমধ্যে এ বিষয়ে কথা বলেছেন। তেলের দাম বাড়তি, বিদ্যুতের ঘাটতি এটা আমাদের দেশেই না বাহিরেও কিন্তু একই অবস্থা। তিনি আরও বলেন, এটা আমাদের একার বিষয় নয়, সারা পৃথিবীর বিষয়। লন্ডনের মতো জায়গায় লোডশেডিং হচ্ছে, জাপানে হচ্ছে। সবাই খেয়াল রাখবেন বিদ্যুৎ সাশ্রয়ে আমরা যেন কেউ আলোকসজ্জা না করি। 

    মেয়র বলেন, সড়ক ও জনপদ বলছে সাগরদীতে বর্তমান সড়কের পাশের স্থাপনা ভেঙে দিতে। আমি সাথে সাথে করে দিয়েছি, তারা বেইলি ব্রিজ করেছে সেখানে। এখন পর্যন্ত এমন হয়নি যে সরকারি কোনো দফতর আমার কাছে কোনো কাজে সহায়তা চেয়েছে আর আমি তা করিনি। তবে কিছু কিছু জায়গায় মিস কমিউনিকেশন বা ভুল তথ্য দেওয়া হলে সেখানে আমার কি করার আছে? 

    মেয়র বলেন, একসময় বরিশাল শহরে ৪৬টি খাল ছিল। আমি মেয়রের চেয়ার বসার আগেই অনেক খাল ড্রেন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। আমি বলেছি এখন যে খালগুলো উদ্ধার করা সম্ভব সেগুলো উদ্ধার করে স্থায়ী ব্যবস্থা করবো। ২৬০০ কোটি টাকার প্রজেক্ট মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এটা আমার প্রথম প্রজেক্ট এবং প্রতিটি খালের বিষয় এতে আছে।

    তিনি আরও বলেন, যে ৭ টি খাল খননের কথা বলা হচ্ছে, সেগুলোর কাজে আমি কোনো বাধা দিইনি। আমি প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিতকরণ চিঠি দিয়েছি। কারণ, আমাদের সিটি করপোরেশনের প্রজেক্টের মধ্যে খালগুলো রয়েছে। আর ৭ কোটি টাকায় আমাদের বরিশাল শহরের খাল রক্ষা, খনন ও উদ্ধার কোনোটিই পুরোপুরি হবে না। আমি কোনো কাজে বাধা দিইনি কিংবা করতে পারবো না তাও বলিনি। 

    সিটি করপোরেশন কোথায় ছিল আর এখন কোথায় আছি সেটা দেখতে হবে। আমি যে কাজ করি তার প্রতিটার ব্যাখ্যা ও সলিউশন দিতে পারবো। 

    সিটি মেয়র আরও বলেন, ময়লা যে খালগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো যদি ডেইলি ডেইলি উদ্ধার করি আর মানুষের বাড়ি-ঘর ভাঙে তাহলে সেটা কি ঠিক বা সম্ভব? আমার কথা হচ্ছে প্রজেক্ট পাশ হয়ে গেলে একবারে যদি কাজ শুরু করি তাহলে সেটা ভালো। 

    একবারে উচ্ছেদ করে পার্মানেন্ট সলিউশন দিতে হবে। এর আগেও বার বার খাল খনন ও উচ্ছেদের নামে অনেক কিছু হয়েছে। কিন্তু সেই কারসাজি আমি করবো না। যেটা করবো আমি পার্মানেন্টলি করবো। আর খাল পরিষ্কার আমাদের সিটি করর্পোরেশনের লোকাল ফান্ড দিয়ে যেটুকু সম্ভব করেছি। যার কারণে এখন কিন্তু তেমন একটা জলাবদ্ধতা হয় না। বরিশাল সিটি করপোরেশনে ড্রেনের হিসেব ছিল না। কোথা থেকে পানি আসবে আর কোথা থেকে বের হবে তার ব্যবস্থাও করা ছিল না। আর এই ড্রেন করে বিগত দিনে কী লাভ হয়েছে তাও বুঝতে পারছি না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি দায়িত্ব নেওয়ার পর বরিশালে জলাশয় ভরাট বন্ধ রাখার পাশাপাশি অবৈধ ড্রেজিং বন্ধ রাখা হয়েছে আজ পর্যন্ত। বিগত দিনের থেকে শহরে জলাবদ্ধতা অনেকে কমেছে, এখন আর পানি আটকে থাকে না বলেও উল্লেখ করেন মেয়র। 

    সমন্বয় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, ভাঙ্গা-বরিশাল-কুয়কাটা পর্যন্ত চার লেন ও দুই পাশে দুটি সার্ভিস লেন হবে। ইতমধ্যে ভ‚মি অধিগ্রহনের কাজ শুরু হয়েছে। তিনি বলেণ, পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালকে সুন্দরভাবে সাজানোর এক বিশাল সম্ভাবনা রয়েছে। এলক্ষে সড়ক জনপথ প্রকল্প উপস্থাপন করবে। বরিশালকে পরিকল্পিতভাবে সাজাতে আমরা সবাই একসাথে কাজ করবো। 

     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ