ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আমতলীতে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

    আমতলীতে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী সদর ইউনিয়নের সেকান্দার খালী যুব স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৫টায় সেকান্দারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।

    সেকান্দারখালী যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. সোহাগ হাওলাদারের সভাপতিত্বে খাদ্যসহায়তা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমতলী সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, আমতলী সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক মো. আবু সাইদ খোকন, সহসভাপতি মো. নিয়াজ মোর্শেদ ইমন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক  মো. মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. সাইদুর রহমান,  ইউপি সদস্য আবু হানিফ বাবু, সাবেক ইউপি সদস্য মো.আবুল কালাম, সেকান্দারখালী যুব স্বেচ্ছাসেবী সংস্থার সহ সভাপতি মো. বাবলু হাওলাদার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. রাহাত হাওলাদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। 

    জানা যায়, সেকান্দারখালী যুব স্বেচ্ছাসেবী সংস্থার  সদস্যদের নিজস্ব অর্থায়নে সেকেন্দার খালী গ্রামের  প্রায় শতাধিক  সুবিদাবঞ্চিত মানুষদের মাঝে পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে এ খাদ্য সহায়তা বিতরন করার আয়োজন করেন। এতে ভ্যানচালক,রিকশাচালক, দিনমজুর অসহায় মানুষেরা খাদ্য সহায়তা পেয়ে  যুব সমাজের প্রতি অনেক খুশি হন।

    প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা যুব সমাজের এধরনের সকল ভাল কাজে পাশে থাকার  ঘোষনা প্রদান করেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ