ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বাকেরগঞ্জে নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

    বাকেরগঞ্জে নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে নদী থেকে মিলতি রানী হাওলাদার (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন।

    বাকেরগঞ্জের কবাই এলাকার বাসিন্দা দিতেন্দ্রনাথ হাওলাদারের স্ত্রী মিলতি রানী হাওলাদার দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। প্রতিদিন সকালে পূজা শেষে তিনি নদীতে গোসল করতে যেতেন।

    বৃহস্পতিবার সকালে গোসল করতে গেলে হঠাৎ তার মৃর্গী রোগ দেখা দেয়। অনেক বেলা বাড়ার পরেও মিলতি রানী ঘরে না আসায় খোঁজ শুরু করেন স্বজনরা। পরে তাকে নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।

    বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ