ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • শেবাচিমের করোনা ওয়ার্ডে বাড়ছে রোগী

    শেবাচিমের করোনা ওয়ার্ডে বাড়ছে রোগী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ওঠা-নামা করছে। 

    বৃহস্পতিবার সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বুধবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৯ জন রোগী। গত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে ৩ জন রোগী বাড়ি ফিরেছেন। যাদের ২ জন ছিলেন করোনা পজেটিভ। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ। দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ১১ জন রোগী। এদের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ। 

    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ওঠানামা করছে। সব শেষ রিপোর্টে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৫৭ ভাগ। 

    এর আগে বুধবার শনাক্তের হার ছিলো ৩১.৫৭ ভাগ, মঙ্গলবার ২০.৯৬ ভাগ, গত সোমবার ২৫ ভাগ, রবিবার ৫০ ভাগ, শনিবার ২৭.১১ ভাগ, শুক্রবার ৪৮.৯৭ ভাগ এবং গত বৃহস্পতিবার ছিলো ৩০ ভাগ। গত ১৯ জুনের পর থেকে নমুনা পরীক্ষায় শনাক্তের হার বাড়ছে বরিশালে।

    ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৬শ’ ৮৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে ৬ হাজার ২শ’ ২ জন বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৭৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৩৯ জনের করোনা পজেটিভ ছিল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ