ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • দক্ষিণের নৌপথে ফায়ার সার্ভিসের মহড়া শুরু

    দক্ষিণের নৌপথে ফায়ার সার্ভিসের মহড়া শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আযহা মৌসুমে নৌযানে অগ্নিকান্ডসহ যে কোন দুর্ঘটনা রোধে বরিশাল নদী বন্দরে মহড়া শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পর্যায়ক্রমে বরিশাল বিভাগের ৭২টি লঞ্চ ঘাট এলাকায় এই মহড়া চালানো  হচ্ছে। 

    লঞ্চঘাট গুলোতে ফায়ার সার্ভিসের অত্যাধুনিক সরঞ্জামসহ বিশেষ ডুবুরী ক্যাম্প খোলা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। 

    ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঈদ মৌসুমে নৌ পথে যাত্রীবাহি নৌযানে অগ্নিকান্ডসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। এসব দুর্ঘটনা প্রতিরোধে বৃহস্পতিবার মহড়া শুরু করেছে ফায়ার সার্ভিস। বিভাগের ৭২টি লঞ্চঘাটের প্রতিটি স্থানে পর্যায়ক্রমে চালানো হচ্ছে এই মহড়া। প্রতিটি লঞ্চঘাট এলাকায় অত্যাধুনিক সরঞ্জাম সহ বিশেষ ডুবুরী ক্যাম্প চালু করেছে তারা। ঈদ যাত্রী বোঝাই লঞ্চগুলো মেঘনা, তেতুলিয়া, মাসকাটা, কালাবদর সহ বড় নদীতে পৌঁছামাত্র সে গুলোকে ফায়ার সার্ভিসের মহড়া দল কর্ডন করে গন্তব্যে নিয়ে আসছে। ঈদ পরবর্তী আগামী ১৬ জুলাই পর্যন্ত এই মহড়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ