ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • ঈদকে সামনে রেখে তৎপর র‌্যাব-পুলিশ, নিরাপত্তা জোরদার

    ঈদকে সামনে রেখে তৎপর র‌্যাব-পুলিশ, নিরাপত্তা জোরদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বরিশালের প্রবেশ পথ ভুরঘাটা থেকে বাকেরগঞ্জ উপজেলা সীমানা পর্যন্ত তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল, নিরাপত্তা চৌকি এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঈদে ঘরমুখো এবং কোরবানির পশুর হাটে ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপত্তা দেয়া হচ্ছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) পৃথকভাবে নিরাপত্তা জোরদারে কাজ করছে।

    বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, ‘ঈদকে ঘিরে বিভিন্ন স্থানের পশুর হাটে যাচ্ছে গরুবাহী অসংখ্য ট্রাক, অন্যদিকে ঈদ করতে বাড়ি ফিরবেন দক্ষিণাঞ্চলের অসংখ্য মানুষ। মহাসড়কে সকল ধরনের যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের বিশেষ প্রস্তুতি রয়েছে। মঙ্গলবার থেকে আমাদের বিশেষ এই কার্যকম শুরু হয়েছে।

    দোয়ারিকা সেতুর নতুন হাট থেকে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর সীমানা পর্যন্ত একইভাবে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ। স্থাপন করা হয়েছে একাধিক চেক পোস্ট। এছাড়া কোরবানির ঈদ উপলক্ষে মহাসড়কে চুরি-ছিনতাই-চাঁদাবাজি রোধে নজরদারি বাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

    জানা গেছে, চলতি বছর ঈদে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে হাজার হাজার যাত্রী সেতু ব্যবহার করে বাড়ি ফিরবে। মহাসড়কে থাকবে যানবাহনের বাড়তি চাপ। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে গৌরনদী হাইওয়ে পুলিশ মঙ্গলবার সকাল থেকেই বিশেষ কার্যক্রম শুরু করেছে। মহাসড়কে চেকপোস্ট, টহল বাড়ানো হয়েছে। থ্রি-হুইলারসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রয়েছে। পাশাপাশি গতিসীমা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা শুরু হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বেল্লাল হোসেন বলেন, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কড়া নজরদারি, চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যানবাহন তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধর পশাপাশি মহাসড়কে চলাচলকারী কোনো গাড়ি তথ্য ছাড়া থামানো যাবে না।

    তিনি আরো বলেন, ঈদে মানুষ যানজট মুক্ত মহাসড়ক দিয়ে যেন নিবিৃঘেœ বাড়ি ফিরতে পারে এবং পন্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজি বন্ধে কাজ করছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। আমরাও আমাদের পুলিশ সদস্যদের বলেছি চাঁদাবাজি ঠেকানোর পাশাপাশি পুলিশও যাতে অতীপ্রয়োজন ছাড়া পণ্যবাহী ট্রাক আটকে যেন চেক না করে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে দিনরাত হাইওয়ে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে।

    ওসি শেখ বেল্লাল বলেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকের চলাচল করবে না এবং কোনও জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে।

    বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক ডিআইজি জামিল হাসান বলেন, মহাসড়কে ডাকাতির বিষয়টি বর্তমানে একটি আলোচিত বিষয়। কোরবানি ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাত-ছিনতাইকারী ও চাঁদাবাজরা সক্রিয় হয়ে ওঠে। এসব ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এ অভিযান আরও জোরদার করা হয়েছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ এবং যানজটবিহীন করতে মহানগরীর গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বিশেষ তৎপরতা শুরু হয়েছে। দোয়ারিকা সেতুর নতুন হাট থেকে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর সীমানা পর্যন্ত একাধিক টিম বিশেষ নিরাপত্তা বজায় রাখতে কাজ শুরু করেছে। এছাড়া ঘরমুখো মানুষের নিরাপত্তা বজায় রাখতে টহল টিম দায়িত্ব পালন করচ্ছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ