ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • রগ কাটার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

    রগ কাটার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কেটে দেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় নামধারী ২১ জন ও অজ্ঞাতনামা ৯ জনকে আসামী করা হয়েছে।

    মেহেন্দিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষক লীগের সাধারণ সম্পাদক এইচএম নোমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারভূক্ত আসামী রাজিব জমাদ্দারকে গ্রেপ্তারও করা হয়েছে।সে মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড চরহোগলা গ্রামের কাঞ্চন জমাদ্দারের ছেলে।

    বুধবার (৬ জুলাই) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মূলত ঘোষণার অপেক্ষায় থাকা পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটির সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটান প্রতিদ্বন্দ্বি সাধারণ সম্পাদক প্রার্থী আমির হোসেন আমু ও তার সহযোগীরা। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ